ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

খুলনা সিটির নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:১৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৭ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটির প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

স্থানীয় সরকার মন্ত্রণালয় ২২ ফেব্রুয়ারি প্রকাশিত প্রজ্ঞাপনে দেশের ছয়টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহাবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন।

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে হত্যা, ছেলে আটক

খুলনা সিটির নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

প্রকাশিত : ০১:১৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬