ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

চার পিএস ও এপিএস নিয়োগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫২ বার দেখা হয়েছে

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের একজন মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার একান্ত সচিব (পিএস) এবং দুজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর একান্ত সচিব নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ। নতুন সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার একান্ত সচিব হয়েছেন একই মন্ত্রণালয়ের উপ-সচিব তারিক হাসান। মো. ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন।

অর্থ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নিয়োগ পেয়েছেন মো. আবু রায়হান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নিয়োগ পেয়েছেন মো. এনামুল কবির। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জে। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত।
সহকারী একান্ত সচিবদের প্রতিমন্ত্রীদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী নবম গ্রেড এ নিয়োগ পেয়েছেন। প্রতিমন্ত্রীরা যতদিন এ পদে থাকবেন বা তাদের সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকব।
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

চার পিএস ও এপিএস নিয়োগ

প্রকাশিত : ১০:২৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬