ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দুমকিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৯ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ পবিত্র রমজানে পণ্যের মান ও মূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পটুয়াখালীর দুমকিতে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির দায়ে তাকে এক হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা।

মঙ্গলবার দুপুরে উপজেলার লেবুখালীর পাগলা এলাকায় এ মনিটরিং পরিচালনা করার সময় নজরে আসে মোঃ আরিফুর রহমান মোল্লা নামের এক ব্যবসায়ীর দোকানে মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
দণ্ডিত ব্যবসায়ীর গ্রামের বাড়ি কার্তিকপাশা এলাকায় বলে জানা গেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসে বাজার তদারকি অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

দুমকিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত : ০৯:৪৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬