ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পানছড়িতে বিকেল নামলেই জমে ওঠে ইফতারের বাজার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫১ বার দেখা হয়েছে
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে ঘিরে খাগড়াছড়ির পানছড়ি বাজারে বিকেল হলেই জমে উঠছে ইফতারের বাজার। রোজার শুরু থেকেই বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন বিকেল গড়াতেই ইফতার সামগ্রী কিনতে বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভিড় করছেন পানছড়ি বাজারে।
ব্যবসায়ীরা জানান, রমজানের প্রথম দিন থেকেই ইফতার সামগ্রীর বিক্রি বেশ ভালো। গত বছরের তুলনায় এবার ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি। বিশেষ করে বিকেল ৪টার পর থেকে বাজারে তিল ধারণের ঠাঁই থাকে না।
বাজারে ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, মেহেদীদানা, জিলাপি, চিকেন রোলসহ নানা ধরনের ইফতার সামগ্রী পাওয়া যাচ্ছে। এছাড়াও গরমের কারণে আখের রসের চাহিদাও রয়েছে বেশ। ইফতারের আগে ঠান্ডা আখের রস কিনতে অনেককে দোকানে ভিড় করতে দেখা যায়।
ক্রেতারা জানান, পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী বিভিন্ন আইটেম কিনতে তারা বাজারে আসেন। তবে নিত্যপণ্যের দামের বিষয়টি মাথায় রেখেই কেনাকাটা করতে হচ্ছে বলে জানান তারা।
সব মিলিয়ে রমজান উপলক্ষে পানছড়ি বাজারে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জনপ্রিয় সংবাদ

কালকিনির রমজানপুরে অপরাধ, মাদক ও চুরি-ডাকাতি নির্মূলের দাবিতে মানববন্ধন

পানছড়িতে বিকেল নামলেই জমে ওঠে ইফতারের বাজার

প্রকাশিত : ১০:৫৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬