কুমিল্লা প্রতিনিধি: দেবীদ্বার থানার ওসিকে থানার দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন কুমিল্লা- ৪,দেবীদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য( এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’ র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। (২৫ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর সভাপতিত্ব উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্যে এমন কথা বলেন- (এমপি) হাসনাত আব্দুল্লাহ।
এ সময় আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতেই থানার অভ্যন্তরীণ দুর্নীতি ও দালাল সিন্ডিকেট নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়াও তিনি দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান কে সামনে রেখে অভিযোগ করেন, যে থানায় দালাল চক্র সক্রিয় রয়েছে এবং কিছু পুলিশ সদস্য টাকা ছাড়া কাজ করেন না। এমন অভিযোগ তুলে ধরেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, সাধারণ ভুক্তভোগীরা থানায় সরাসরি যেতে ভয় পান এবং একটি অনানুষ্ঠানিক সিন্ডিকেটের মাধ্যমে অনেক কাজ পরিচালিত হচ্ছে। তিনি ওসিকে উদ্দেশ করে বলেন, “আজকের পর থেকে থানা আপনি চালাবেন। দালালমুক্ত করে সরাসরি জনগণের জন্য উন্মুক্ত করবেন।”
তিনি আরও জানান,গত এক বছর ধরে ব্যক্তিগতভাবে বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে তিনি এসব তথ্য সংগ্রহ করেছেন এবং কার্যকর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ডেস্ক রিপোর্ট 























