ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুর সীমান্তে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি: শেরপুর সীমান্তে ভারতীয় ২৪ বোতল বিদেশি মদ, ফেনসিডিল, টেপেনটাডল ট্যাবলেট, ইনফিনিক্স মোবাইল ফোন ও শনপাপড়ি জব্দ করেছে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন। এসময় লালচাঁন (২৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত লালচাঁন ঝিনাইগাতী উপজেলার রাংটিয়ার গোমড়া গ্রামের শামসুল হকের ছেলে। ২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ ওই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার গোমড়া রাবারবাগান দিয়ে অভিনব কৌশলে চোরাকারবারিরা ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে চোরাকারবারি লালচাঁনকে আটক করে। ওইসময় ২৪ বোতল ভারতীয় মদ, একটি ইনফিনিক্স মোবাইল ফোন জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা। ওই ঘটনায় কারবারি লালচাঁনসহ পলাতক আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।

আরেক অভিযানে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা, শালবাগান কোচপাড়া, ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম গারোকোনা, ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকায় ভারতীয় মদ, ট্যাপেনটাডল ট্যাবলেট, ফেন্সিডিল, শনপাপড়ি জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত হাজারীবাগে

শেরপুর সীমান্তে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ১

প্রকাশিত : ১০:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬