ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দুমকিতে জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে আহত – ৫

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫০ বার দেখা হয়েছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বুধবার(২৫ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

জানাগেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ফিরোজ আলম শাওন ও তাঁর বাবা ছিদ্দীকুর রহমান গং প্রতিপক্ষের পাঁচজনকে কুপিয়ে আহত করেছে। আহতরা হলেন সাফিয়া বেগম (৫০), সোহরাফ হোসেন (৬৫), মো. মুছা (২৬), নজরুল ইসলাম (২৭)ও আবুয়াল হোসেন (৬৫) দুমকি স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে আহতের মধ্যে সাফিয়া ও নজরুল গুরুতর আহত হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং তিন জন দুমকি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন জানান, এবিষয়ে সন্ধ্যায় পাঁচজনকে আসামি করে দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে। এক নম্বর আসামি ফিরোজ আলম শাওন ও তাঁর বাবা মো. সিদ্দিকুর রহমান রহমানকে আটক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

দুমকিতে জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে আহত – ৫

প্রকাশিত : ১০:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬