ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ক্রিকেট খেলায় প্রান গেলো যুবকের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম তারেক মিয়া (১৯)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে কয়েকজন ক্রিকেট খেলছিল। এ সময় ওই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক মিয়ার সাথে তার প্রতিবেশি অপরজন আতিক মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেকের বুক, হাত ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে আতিক। গুরুতর আহত অবস্থায় তারেককে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকার একাধিক বাসিন্দা বলেন, “সাধারণ একটি খেলা নিয়ে এমন মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক। সামান্য বিষয় নিয়ে উত্তেজনা না ছড়িয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা চাই দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”
নিহতের পরিবারের মামা মিকান আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন,“সামান্য খেলা নিয়ে আমাদের ছেলেকে এভাবে হত্যা করা হবে, ভাবতেই পারছি না। আমরা এই হত্যার বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমাদের সন্তানের আত্মা শান্তি পাবে না।”
ঘটনার সত্যতা স্বীকার করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, “ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ক্রিকেট খেলায় প্রান গেলো যুবকের

প্রকাশিত : ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬