ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নওগাঁয় পুলিশের অভিযানে ১৩৭ কেজি ওজনের মূল্যবান প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের মূর্তি উদ্ধার এলাকায় চাঞ্চল্য তৈরি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর পোরশা থানায় একটি কথিত প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে অভিযান চালানো হয় ।  সংবাদের তথ্য অনুযায়ী, গ্রামের একটি পারিবারিক কবরস্থানের ভেতরে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সন্দেহভাজন একটি কষ্টিপাথরের মূর্তি পড়ে আছে বলে খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল রাত আনুমানিক ১১টার পর ঘটনাস্থলে পৌঁছে কবরস্থানের মাঝামাঝি একটি আমগাছের নিচ থেকে হিন্দুধর্মীয় দেবতার আদলে নির্মিত কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি উদ্ধার করে ।

পুলিশ জানায়, মূর্তিটির উচ্চতা প্রায় ৫৬ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১৩৭ কেজি । উদ্ধার প্রক্রিয়ার সময় স্থানীয় কয়েকজনকে সাক্ষী রাখা হয় এবং আইনগত বিধি অনুসরণ করে আলামত জব্দ করা হয় । বর্তমানে মূর্তিটি পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে।  তবে এটি প্রকৃতপক্ষে কত পুরোনো এবং আদৌ প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি প্রায় এক হাজার বছর আগের হতে পারে । বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রত্নতত্ত্ব বিভাগের মতামত নেওয়ার প্রক্রিয়া চলছে । সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । ঘটনাটি ঘিরে এলাকায় নানা জল্পনা তৈরি হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না ।

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

নওগাঁয় পুলিশের অভিযানে ১৩৭ কেজি ওজনের মূল্যবান প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের মূর্তি উদ্ধার এলাকায় চাঞ্চল্য তৈরি

প্রকাশিত : ০৯:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬