ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

নোয়াখালী  প্রতিনিধি: নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ-কবিরহাটের নেতৃবৃন্দ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সাক্ষাতে ফোরামের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সাক্ষাৎকালে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, ব্যাংকিং সেবার সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যাংকার্স ফোরামের নেতৃবৃন্দ বলেন, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং খাত নোয়াখালী-৫ আসনের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এমপির দিকনির্দেশনায় নোয়াখালী-৫ আসনে টেকসই উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং আধুনিক, সেবামুখী ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠবে।

সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম ব্যাংকার্স ফোরামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার হলে উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। তিনি স্থানীয় শিল্প ও উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ-কবিরহাটের সভাপতি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি ও ম্যানেজার মো.আবুল কাসেম, সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা, সহ-সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বসুরহাট শাখার এভিপি ও শাখা প্রধান মোহাম্মদ এমদাদুল হক, সহ-সভাপতি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি ও ম্যানেজার মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি ও ম্যানেজার মো,আনোয়ার হোসেন, ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি ও ম্যানেজার সুমন সাহা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ও ম্যানেজার মোহাম্মদ ফিরোজ উদ্দিন।

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রকাশিত : ০৮:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬