ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

উন্নয়নের বার্তা নিয়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-এর সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নান্দাইল উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত-এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ সরবরাহ, সড়ক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, মসজিদ ও মাদরাসার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়নসহ চলমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনস্বার্থে উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। তিনি সংশ্লিষ্ট খাতগুলোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দীর্ঘদিনের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

উন্নয়নের বার্তা নিয়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১১:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬