ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

আসিফ মাহমুদ : বিএনপি আদালতের মাধ্যমে সংস্কারকে বাধাগ্রস্ত করছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ২২২ বার দেখা হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, বিএনপি ডুয়েল গেম খেলছে। বিএনপি আদালতের মাধ্যমেই সংস্কারকে বাধাগ্রস্ত করছে। এখানে সাপলুডু খেলার মতো ওপরে উদারতা দেখালেও ভেতরে বাধা তৈরি করছে। সিলেক্টিভ সংস্কার নিয়ে সরকার আদালতে যাচ্ছে।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির নবগঠিত ‘সংস্কার বাস্তবায়নবিষয়ক কমিটি’র জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনসিপির মুখপাত্র বলেন, আজকে আদালতে যা হচ্ছে, সেই শঙ্কা আগে থেকেই ছিল। গণঅভ্যুত্থানের পূর্বেও জনগণকে আদালতের মুখোমুখি করা হয়েছে। এর মাধ্যমে বিএনপি নিজের সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে। এই রায় হলে এই সংসদও বাতিল হতে পারে। কারণ, এই একই আদেশের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়া বলেছিলেন, জনগণের সরকার এই সংবিধানকে ছুঁড়ে ফেলবে। কিন্তু, তার সন্তান এই সংবিধানকে রক্ষা করছে। এর মাধ্যমে প্রমাণিত হয়— এখনো জনগণের সংস্কার প্রতিষ্ঠিত হয়নি।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ : বিএনপি আদালতের মাধ্যমে সংস্কারকে বাধাগ্রস্ত করছে

প্রকাশিত : ০৯:৪১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬