ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মারা গেছেন খামেনির স্ত্রী মনসুরেহ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১৬৫ বার দেখা হয়েছে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ মারা গেছেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আহত হয়েছিলেন তিনি। সোমবার (২ মার্চ) তেহরানে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা গেছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি নিশ্চিত করেছে।

প্রেস টিভি বলেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মারা গেছেন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনিও নিহত হন।

খামেনির স্ত্রী কে এই মনসুরেহ : খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ লোকচক্ষুর আড়ালেই থাকতেন। ১৯৪৭ সালে এক সম্মানিত ব্যবসায়ী পরিবারে তার জন্ম এবং ১৯৬৪ সালে খামেনির সঙ্গে তার বিয়ে হয়।

তার বাবা মোহাম্মদ ইসমাইল খোজাস্তেহ বাঘেরজাদেহ ছিলেন একজন সফল ব্যবসায়ী। ১৯৭৯ সালের বিপ্লবের আগে শাহের শাসনামলে খামেনির কারাবরণসহ কয়েক দশকের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি নীরবে স্বামীকে সমর্থন জুগিয়ে গেছেন।

তিনি আনুষ্ঠানিকভাবে সরকারি কিংবা রাজনৈতিক পদে ছিলেন না। পরিবারের অধিকাংশ সদস্যের মতো তার জীবনও ক্যামেরা এবং জনসমাগম থেকে দূরেই অতিবাহিত হয়েছে।

বিসিসির প্রশাসক বিলকিস জাহান শিরীনের স্পর্শে জেগে উঠছে বাংলার ভেনিস

মারা গেছেন খামেনির স্ত্রী মনসুরেহ

প্রকাশিত : ১২:২১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬