ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নির্দিষ্ট ফুটবলারকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ব্যালন ডি’অর নিয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

২০২৬ ব্যালন ডি’অরের ভোটে আশরাফ হাকিমিকে সবার ওপরে রেখেছিলেন মরক্কোর সাংবাদিক মুস্তাফা বাদরি। তবে ভোট দেওয়ার আগে তাকে হাকিমির বিপক্ষে ভোট দিতে চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি। অন্য একজন খেলোয়াড়ের পক্ষে ভোট দিতে তাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলেও জানিয়েছেন এই সাংবাদিক।

আন্তর্জাতিক ভোটার প্যানেলের সদস্য বাদরি সম্প্রতি ‘আফ্রিকফুট’কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। তার দাবি, ভোটের শেষ মুহূর্তে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে হাকিমির বিপক্ষে ভোট দিতে বলেন। তবে তাদের অনুরোধে সাড়া দেননি তিনি। চাপ প্রয়োগকারীদের পরিচয় কিংবা যে খেলোয়াড়ের পক্ষে ভোট দিতে বলা হয়েছিল, তার নামও প্রকাশ করেননি বাদরি।

নিজের ভোটের ব্যাখ্যায় বাদরি বলেন, মরক্কোর প্রতি ভালোবাসা তার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। তবে হাকিমিকে সবার ওপরে রাখার পেছনে যথেষ্ট ক্রীড়াগত যুক্তিও ছিল। তার মতে, হাকিমি শুধু ভালো ডিফেন্ডারই নন, আক্রমণেও দারুণ কার্যকর একজন খেলোয়াড়।

বাদরির ভোটে দ্বিতীয় স্থানে ছিলেন কিলিয়ান এমবাপে, তৃতীয় লামিন ইয়ামাল। তবে ২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত ফলাফলে হাকিমি ছিলেন ১৩তম। পুরস্কারটি জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন।

জনপ্রিয় সংবাদ

জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ নাজনীন নীহার

নির্দিষ্ট ফুটবলারকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ব্যালন ডি’অর নিয়ে

প্রকাশিত : ০৩:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬