ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বাজারে ঈদের কেনাকাটায় গিয়ে পকেটমারের শিকার, র‍্যাবের অভিযানে টাকা উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধিঃ ঈদের কেনাকাটা করতে গিয়ে পকেটমারের শিকার হওয়া এক ব্যক্তির টাকা উদ্ধার করেছে র‍্যাব -১৩। এ ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামে এক পকেটমারকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় র‍্যাব -১৩ সিপিসি-২, নীলফামারী এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
র‍্যাব জানায়, গত বুধবার (১১ মার্চ) পঞ্চগড় জেলার বোদা বাজারে কাপড় মার্কেটে ঈদের কেনাকাটা করতে যান ভুক্তভোগী হাবিবুর রহমান (৫০)। তিনি মার্কেটে জামাকাপড় দেখার সময় তার পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা কৌশলে চুরি করে নেয় পকেটমার চক্রের সদস্য। ভিকটিম কিছুক্ষণ পরে তার পাঞ্জাবীর পকেটে হাত দিলে টাকা চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন।
ঘটনার আকস্মিকতায় ভিকটিম হাবিবুর রহমান এর পরিবারের ঈদের কেনাকাটার আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হয়। ঘটনাটি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিষয়টি ভাইরাল এবং সাধারণ নাগরিকগণ অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

ঘটনার পর র‍্যাব-১৩ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেন। তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‍্যাব -১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী -২, নীলফামারী ক্যাম্পের একটি চৌকশ দল গত বুধবার ভোর প্রায় ৪টার সময় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পৌর শহরের সদাঁরপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৪০) কে আটক করে। ধৃত আনোয়ার ওই এলাকার মৃত হিমায়েত আলীর ছেলে। এ সময় আটক আনোয়ার হোসেনের কাছ থেকে ৭ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়ে ভুক্তভোগী হাবিবুর রহমান বলেন, আমি আমার টাকা ফিরে পেয়েছি। র‍্যাবকে ধন্যবাদ জানাই।
র‍্যাব জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আনোয়ার দীর্ঘদিন ধরে পকেটমার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে সাধারণত জনাকীর্ণ মার্কেট বা শপিংমলে ঢুকে পড়ে। মানুষ যখন কেনাকাটায় ব্যস্ত থাকে, ঠিক তখনই নিপুণ কৌশলে পকেট থেকে মোবাইল ফোন, মানিব্যাগ বা নগদ অর্থ সরিয়ে নিত।
র‍্যাব আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঈদকে সামনে রেখে বাজারে পকেটমার ও অন্যান্য অপরাধ দমনে র‍্যাবের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা

বাজারে ঈদের কেনাকাটায় গিয়ে পকেটমারের শিকার, র‍্যাবের অভিযানে টাকা উদ্ধার

প্রকাশিত : ০৬:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬