ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।  সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। দণ্ডিত ব্যক্তি  সাহেব আলী (৩২) চুনারুঘাট সদর ইউনিয়নের উত্তর নরপতি গ্রামের সিরাজ আলীর ছেলে।  ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের রাজারবাজার বালুমহালের আশ্রাবপুর এলাকায় সীমানা বহির্ভূত স্থান থেকে রাজার বাজার ব্রীজের ১ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলনরত অবস্থায় সাহেব আলীকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী  ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন, অর্থদণ্ড পরিশোধ করে সাহেব আলীকে ছেড়ে দেয়া হয় এবং সংশ্লিষ্ট সকলকে সীমানার মধ্যে বালু উত্তোলনের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। জনস্বার্থে, পরিবেশ রক্ষায় ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬তম সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১০:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬