ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে যুব সমাজ একতা সংঘের নতুন কমিটি পরিচিতি ও শপথ অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘যুব সমাজ একতা সংঘ’ এর নতুন কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টায় শহরের একটি বেসরকারি বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় নতুন কমিটির আহ্বায়ক হিসেবে মো. শমসের উদ্দিন মিষ্টার এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. জসিম উদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. জমির উদ্দিন ছোটু, মো. আরমান, মো. আহমেদ আলী, মো. মাসুম, মো. আবিদ, মো. ইমরান ও মো. এরশাদ।
সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহীদ শাহাব, আল ফারুক একাডেমির সহকারী প্রধান শিক্ষক  মো. নজরুল ইসলাম, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রাজিব উদ্দিন, বায়তুল মামুর জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মুফতি হামিদ জামাল আশরাফী, জামে রিজভিয়া মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা ইমরান হবিব আশরাফী, মসজিদে আলীর ইমাম হাফেজ মো. আখতার আশরাফী, বায়তুর রাহমান জামে মসজিদের ইমাম হাফেজ মো. আলী হুসাইন, বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বেলাল রাযা আত্তারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. নাঈম খান এমাদী এবং হাজী মো. সেলিম।
সভায় সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দায়িত্ব পালনের জন্য শপথ গ্রহণ করানো হয়। এ সময় সংগঠনের সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করা, যুবসমাজকে ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা যুবসমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনটি তার সামাজিক ও অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনকল্যাণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬তম সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে যুব সমাজ একতা সংঘের নতুন কমিটি পরিচিতি ও শপথ অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬