ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

পটুয়াখালীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মো.নুরুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা-উলানিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পৌরশহরের ৩ নং ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যান ও বৈদেশীক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো.নুরুল হক।
গলাচিপা-উলানিয়া খাল খনন কর্মসূচীর উদ্বোধনীতে আয়োজিত সুধী সমাবেশে প্রতিমন্ত্রী মো.নুরুল হক বলেন, স্বাধীনতার পর সেচ ও কৃষি অর্থনীতিকে স্বর্নিভর করতে প্রধানমন্ত্রী তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এ কর্মসূচি শুরু করেছেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর শাসনামলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বাবার হাত ধরে যে খাল খনন কর্মসূচীর শুরু হয়েছিল তা অব্যাহত রেখেছেন মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান।
প্রতিমন্ত্রী মো.নুরুল হক বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। খাল খনন ও উন্নয়ন কাজ বাস্তবায়ণ করতে গিয়ে খালের দুই পাড়ের জনগণ ব্যক্তিগত ভাবে কেউ ক্ষতিগ্রস্থ হলে তা মেনে নেয়ার আহ্বান জানান তিনি।
পটুয়ালী জেলা প্রশাসক ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে খাল খনন কর্মসূচীর সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.রাকিব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা গণ অধিকারের আহ্বায়ক মো.হাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সদস্য সচীব আলতাফ হোসেন প্রমুখ।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা

পটুয়াখালীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মো.নুরুল হক

প্রকাশিত : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬