ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নোয়াখালীতে নারী কেলেঙ্কারি নিয়ে ভিডিও ভাইরাল হাতিয়ার ইউএনওর ওএসডি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হাসান রুমান।

এর আগে সোমবার (১৬ মার্চ) বিভিন্ন ফেসবুক আইডি থেকে মো. আলাউদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ২৯ সেকেন্ডের ওই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং জেলাসহ দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।

অভিযোগের বিষয়ে মো. আলাউদ্দিন দাবি করেছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি বলেন, তার আগের কর্মস্থল সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়ানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোমবার সকালেই তিনি কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তারা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এটিকে ‘হানিট্র্যাপ’ হিসেবেও উল্লেখ করছেন।

ঘটনাটি তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

জাপানের ৫ পেট্রোল বোট যুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনীর বহরে

নোয়াখালীতে নারী কেলেঙ্কারি নিয়ে ভিডিও ভাইরাল হাতিয়ার ইউএনওর ওএসডি

প্রকাশিত : ১০:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬