ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

জেলা পরিষদের দায়িত্ব নিয়েই এম সাইফুর রহমানের কবর জিয়ারতে মিজান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০০:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান বলেছেন,“আমার মূলত রাজনীতি শুরু এম সাইফুর রহমান স্যারের হাত ধরে। ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতিতে পদার্পণও করেছিলাম তাঁর হাত ধরেই।”
মঙ্গলবার (১৭ই মার্চ) বিকেলে সদর উপজেলায় সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের গ্রামের বাড়ি বাহারমর্দনে তাঁর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রয়াত এই বর্ষীয়ান নেতার স্মৃতিচারণ করেন এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এর আগে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে মনোনীত হওয়ায় মরহুম এম সাইফুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার–৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান । এছাড়া বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং মরহুম নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
মিজানুর রহমান মিজান বলেন,“আজকে আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমত আমরা এসেছি আমাদের প্রিয় নেতা বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির দীর্ঘকালীন সদস্য, এদেশের সর্বজন শ্রদ্ধেয় নেতা, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, সারা বাংলাদেশের উন্নয়নের রূপকার মরহুম এম সাইফুর রহমান সাহেবের কবর জিয়ারত করতে।”
তিনি আরও বলেন, “আমার মূলত রাজনীতি শুরু এম সাইফুর রহমান স্যারের হাত ধরে। উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। উনি জীবিত থাকাবস্থায়ই আমার ছাত্রদলের রাজনীতির প্রায় পরিসমাপ্তি ঘটে। কেন্দ্রীয় রাজনীতির পদার্পণও করেছিলাম ছাত্রদলের উনার হাত ধরেই, উনার সহযোগিতার মধ্য দিয়ে। আমি উনাকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।”
মিজান বলেন, “মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া ও যে মহান ব্যক্তির কবর জিয়ারত করতে। এই সাইফুর রহমানের দ্বারাই আমার ছাত্রদলের রাজনীতিতে পরিচিতি ঘটে সারা বাংলাদেশে তথা মৌলভীবাজারে। সেই সময়েও আমার তৃণমূলে যে বেইজ সৃষ্টি হয়েছিল, তা সাইফুর রহমানের হাত ধরেই।”
তিনি আরও বলেন, “আজকে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। পাশাপাশি উনার বেগম দূররে সামাদ রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। আমরা উনার জন্যও দোয়া করি।”
জেলা পরিষদ প্রশাসক মিজান বলেন, “আমরা সবার দোয়া চাই। এ এলাকারসহ দেশের মানুষের কাছে দোয়া চাই, যে দায়িত্ব দিয়েছেন তা চালাতে পারি, জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা সুন্দর ভাবে করতে পারি এবং মানুষের চাহিদা বাস্তবায়ন করতে পারি।”
কবর জিয়ারতকালে দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিত, জেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন বাদশা, বকশি মিছবাহ উর রহমান, মো. হেলু মিয়া, মতিন বকস, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, অ্যাডভোকেট বকশী জুবায়ের, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. বদরুল আলম, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য মুজিবর রহমান মজনু, জেলা বিএনপি’র সদস্য সেলিম সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার মজুমদার ইমন, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জিলু ও আলীম হোসেন মীরু, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ, কানাডা বিএনপি’র নেতা সুহেলুজ্জামান খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রকি, ইসহাক আহমেদ রাহিনসহ আরোও অনেকে।

জেলা পরিষদের দায়িত্ব নিয়েই এম সাইফুর রহমানের কবর জিয়ারতে মিজান

প্রকাশিত : ১০:০০:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬