ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

দাউদকান্দিতে বিএনপি নেতা লতিফ ভূঁইয়ার আমন্ত্রণে সাংবাদিকদের ইফতার মাহফিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে
 কুমিল্লা প্রতিনিধি: মঙ্গলবার (১৭ মার্চ) দাউদকান্দি উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক ছাত্রনেতা এম এ লতিফ ভূঁইয়ার আমন্ত্রণে দাউদকান্দি পৌর বাজারে ভূঁইয়া প্লাজায় দাউদকান্দির স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় লতিফ ভুইয়া বলেন, উপজেলা নির্বাচন নিয়ে আজ আমি প্রথম সাংবাদিকদের সাথে ‌কথা বলছি। তিনি আরো বলেন, সচেতন দাউদকান্দিবাসী আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চাইলে আমি  ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার ও ড. খন্দকার মারুফ হোসেনের অনুমতি নিয়েই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আমার প্রিয় নেতা দলের দুর্দিনে দলের দায়িত্ব প্রদান করেছেন আমি আমার দলের সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম সরকার ও নেতাকর্মীদের নিয়ে দলকে এগিয়ে নিয়েছি তবে আমি দাউদকান্দি বাসিকে কিছু দেয়ার লক্ষ্যে প্রার্থী হচ্ছি আমাকে আল্লাহপাক অনেক কিছু দিয়েছে আমার চাওয়া পাওয়া কিছু নেই। আশা করি দাউদকান্দির সাংবাদিক ভাইয়েরা আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আমার কথাগুলো লেখনীর মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব  জসিম উদ্দিন আহমেদ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া , উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সহ বিএনপি নেতৃবৃন্দ।

দাউদকান্দিতে বিএনপি নেতা লতিফ ভূঁইয়ার আমন্ত্রণে সাংবাদিকদের ইফতার মাহফিল

প্রকাশিত : ১০:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬