ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

দুমকিতে ৪ পরিবহনের সুপারভাইজারকে জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী-ঢাকা রুটে ঈদযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সাকুরা পরিবহনসহ চারটি পরিবহনের সুপারভাইজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টা থেকে বেলা-২টা পর্যন্ত লেবুখালীর পাগলা এলাকায় পরিচালিত অভিযানে সাকুরা পরিবহনকে ৪ হাজার টাকা, ইমরান ট্রাভেলস ও নারায়নগঞ্জ ট্রাভেলসকে ২ হাজার টাকা করে এবং ডলফিন পরিবহনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পটুয়াখালীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমানুল আশ্রাফের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ৭৫০ টাকার ভাড়ার পরিবর্তে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ১০০ টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

দুমকিতে ৪ পরিবহনের সুপারভাইজারকে জরিমানা

প্রকাশিত : ০৯:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬