ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‎ঈদকে সামনে রেখে পানছড়িতে অসহায়দের পাশে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন ‎

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ২১৬ বার দেখা হয়েছে

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাইলট ফর্ম এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন।
‎
‎শুক্রবার (২০ মার্চ ২০২৬) পানছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ নূরুল কায়েস শিমুলের উপস্থিতিতে সুবিধাবঞ্চিতদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
‎
‎এসময় উপস্থিত ছিলেন ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন পানছড়ি কমিটির আহ্বায়ক মো. সবুজ চৌধুরী, পানছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. নাজমুল হোসেন এবং উপজেলা ছাত্রদলের নেতা মো. শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎
‎অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. সবুজ চৌধুরী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসের শুরুতে ইফতার সামগ্রী বিতরণের পর এবার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
‎
‎তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক

‎ঈদকে সামনে রেখে পানছড়িতে অসহায়দের পাশে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন ‎

প্রকাশিত : ১১:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬