ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ উদযাপনে কক্সবাজারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ২০৪ বার দেখা হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে নিজ জেলা কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২০ মার্চ) রাত ৮টায় তিনি ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি হিলটপ সার্কিট হাউজে অবস্থান নেন।

মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর কক্সবাজারে এটি তার দ্বিতীয় সফর। তিন দিনের এই সফরে শনিবার সকাল ৯টায় তিনি পেকুয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজ শেষে নিজ বাসভবনে স্থানীয় মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

রোববার দুপুর ১২টায় তিনি পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় যোগ দেবেন।

সফরের শেষ দিনে সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন সালাহউদ্দিন আহমদ।

ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ উদযাপনে কক্সবাজারে

প্রকাশিত : ০৭:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬