ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দক্ষিণ আফ্রিকার ১৯ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৫৪ বার দেখা হয়েছে

২০২৬-২৭ মৌসুমের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সবমিলিয়ে এই তালিকায় জায়গা পেয়েছেন ১৯ জন ক্রিকেটার। তার মধ্যে ১৮ জন খেলোয়াড়কে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় চুক্তি এবং ১ জনকে হাইব্রিড চুক্তিতে রাখা হয়েছে।

হাইব্রিড চুক্তিতে থাকা একমাত্র ক্রিকেটার হলেন সাইমন হারমার। এই চুক্তির মেয়াদ ১ জুন ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ওটনেইল বার্টম্যান ও করবিন বস। এ ছাড়া প্রথম পূর্ণ চুক্তি পেয়েছেন ম্যাথু ব্রিটজকে এবং ডেওয়াল্ড ব্রেভিস।

সিএসএর জাতীয় দল ও হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক এনোক এনকুয়ে বলেছেন, ‘গত ১২ মাসের পারফরম্যান্স ও অবদানকে মূল্যায়ন করে এই খেলোয়াড়দের চুক্তি দেওয়া হয়েছে, সঙ্গে আসন্ন আন্তর্জাতিক সূচিও বিবেচনা করা হয়েছে।’

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটার : 

টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহাম, ওটনেইল বার্টম্যান, করবিন বস, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, মার্কো জানসেন, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা, সাইমন হার্মার (হাইব্রিড চুক্তি)।

জনপ্রিয় সংবাদ

চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার

দক্ষিণ আফ্রিকার ১৯ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন

প্রকাশিত : ০১:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬