ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পাহাড়ে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৩৭ বার দেখা হয়েছে

পানছড়ি প্রতিনিধি:‎ খাগড়াছড়ি জেলার পানছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান উৎসব বৈসু উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে স্থানীয় ত্রিপুরা কল্যাণ সংসদ।

‎শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদ প্রাঙ্গণ থেকে বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক রিনা ত্রিপুরার সভাপতিত্বে র‍্যালিটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎‎এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।

‎‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুবদলের আহ্বায়ক মোঃ আবছার, সদর ইউপি চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি বাদশা কুমার ত্রিপুরা, সেক্রেটারি অপূর্ব ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক দেবমিত্র ত্রিপুরা এবং বৈসু উদযাপন কমিটির সদস্য সচিব মতিলাল ত্রিপুরা।

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাসে সচেতন করতে ৫ মন্ত্রণালয়কে নির্দেশ

পাহাড়ে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উদযাপন

প্রকাশিত : ০৯:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬