পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান উৎসব বৈসু উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে স্থানীয় ত্রিপুরা কল্যাণ সংসদ।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদ প্রাঙ্গণ থেকে বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক রিনা ত্রিপুরার সভাপতিত্বে র্যালিটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুবদলের আহ্বায়ক মোঃ আবছার, সদর ইউপি চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি বাদশা কুমার ত্রিপুরা, সেক্রেটারি অপূর্ব ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক দেবমিত্র ত্রিপুরা এবং বৈসু উদযাপন কমিটির সদস্য সচিব মতিলাল ত্রিপুরা।

ডেস্ক রিপোর্ট 






















