ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ঈদুল আজহার তারিখ জানালো ওমান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে দেশটির চাঁদ দেখা কমিটি বলেছে, ওমানের আকাশে আজ (রোববার) পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। এর ফলে দেশে আগামী ২৭ মে (বুধবার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে, পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই। রোববার এই তিন দেশের সংশ্লিষ্ট চাঁদ দেখা বিষয়ক কমিটি জিলহজ মাস শুরুর ও পবিত্র ঈদুল আজহার ভিন্ন ভিন্ন তারিখ ঘোষণা করেছে।

মালয়েশিয়ার সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, আগামীকাল সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, ব্রুনাইয়ের সালতানাত জানিয়েছে, রোববার দেশটির আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে।

সেই হিসেবে আগামী ১৯ মে (মঙ্গলবার) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া বলেছে, দেশটিতে আগামী ১৮ মে (সোমবার) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

ইন্দোনেশিয়ার ৮৮টি ভিন্ন ভিন্ন স্থানে পরিচালিত নতুন চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর।

ঈদুল আজহার তারিখ জানালো ওমান

প্রকাশিত : ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬