ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ইস্তাম্বুলের কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

ইরানের সঙ্গে যুদ্ধের সময় আক্রান্ত হওয়ার জেরে ইস্তাম্বুলে অবস্থিত নিজেদের কনস্যুলেট বন্ধ করে দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করছে ইসরায়েল। বিশ্বজুড়ে দেশটির প্রথমদিকের কূটনৈতিক মিশনগুলোর অন্যতম এই কনস্যুলেট বন্ধের বিষয়ে আলোচনা চলছে। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইসরায়েলের এক কূটনৈতিক সূত্র এই তথ্য জানিয়েছে।

ওই সূত্র বলেছে, ইস্তাম্বুলে কনস্যুলেট বন্ধ করে দেওয়া হলেও আঙ্কারায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস খোলা থাকবে। তবে সেখানে কোনও কূটনৈতিক কর্মকর্তা থাকবেন না। গত বছরের ৭ অক্টোবরের হামাসের ইসরায়েলে হামলার পরপরই সেখানকার সব কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছিল।

তুরস্কের বৃহত্তম এই শহরের বাণিজ্যিক এলাকায় অবস্থিত ইস্তাম্বুল কনস্যুলেট থেকেও সে সময় সব কূটনীতিককে প্রত্যাহার করে নেওয়া হয়।

এরপর থেকে আঙ্কারার দূতাবাস এবং ইস্তাম্বুলের কনস্যুলেট—উভয় মিশনই কেবল তুর্কি কর্মীদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। ভূমিকম্পের প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে ইস্তাম্বুল কনস্যুলেট ভবনটি ভেঙে ফেলার পরিকল্পনার কথা জানিয়ে ইসরায়েলি ওই সূত্র বলেছে, বিষয়টি এখন আলোচনার পর্যায়ে রয়েছে। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

মহাসড়কে ঈদে ৭ দিন ট্রাক-লরী চলাচল বন্ধ

ইস্তাম্বুলের কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

প্রকাশিত : ১২:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬