ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দিল্লির হোটেলে দগ্ধ তিন বাংলাদেশির অবস্থা গুরুতর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

দিল্লির একটি হোটেলে আগুন লেগে ২১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। যারমধ্যে আছেন পাঁচ বাংলাদেশি। আগুনে দগ্ধ এ পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

বিবৃতিতে হাইকমিশন বলেছে, “আহতদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং বাকি দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

যে তিনজনের অবস্থা গুরুতর তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ দিল্লির বহুতল ভবনটিতে আজ বুধবার (৩ জুন) আগুন লাগে।

যারা ওই ভবনে ছিলেন তাদের বেশিরভাগই বিদেশি। তারা দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। তারা ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। অনেকে আবার রোগীর সঙ্গে সেখানে ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

মালভিয়া নগর নামে জায়গায় অবস্থিত ওই ভবনটিতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা ছিল। জানা গেছে, সেখানে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। ওই হাসপাতালে যারা দূর-দূরান্ত থেকে চিকিৎসা করাতে যান তারা আগুন লাগা ভবনটিতে থাকতেন।

আগুন লাগার পরপর ৪০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অগ্নিকাণ্ডের সময় সবমিলিয়ে ভবনটিতে কতজন ছিলেন সেটি জানা যায়নি। এছাড়া আগুন কিভাবে লাগল সে কারণও এখনো অজানা।

দিল্লির হোটেলে দগ্ধ তিন বাংলাদেশির অবস্থা গুরুতর

প্রকাশিত : ০৯:৪৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬