ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রিটার্ন আগে জমা দিলে করছাড়, দেরিতে দিলে জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আসছে। এখন থেকে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতারা বছরের যেকোনো সময় তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। তবে নির্ধারিত সময়ের আগে রিটার্ন জমা দিলে মিলবে বিশেষ করছাড়, আর দেরিতে দিলে গুনতে হবে জরিমানা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ‘অর্থ আইন, ২০২৬’ উপস্থাপনকালে এই তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নতুন অর্থ আইন অনুযায়ী, করদাতারা পূর্ববর্তী করবর্ষের রিটার্ন সাধারণত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দাখিল করতে পারবেন। এর মধ্যে যারা ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দ্রুত রিটার্ন দাখিল করবেন, তারা বিশেষ কর প্রণোদনা বা ছাড় পাবেন। এই ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ২৫ হাজার টাকা—এই দুটির মধ্যে যেটি কম, সেই পরিমাণ টাকা করদাতারা রেয়াত হিসেবে পাবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক সময়ে রিটার্ন দাখিল করলে কোনো প্রণোদনা পাওয়া যাবে না, আবার কোনো অতিরিক্ত কর বা জরিমানাও দিতে হবে না।

জরিমানার বিধানটি শুরু হবে মূলত জানুয়ারি মাস থেকে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বিলম্বে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—এই দুটির মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ টাকা অতিরিক্ত কর বা জরিমানা হিসেবে গুনতে হবে। আর যারা আরও দেরি করে ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে রিটার্ন জমা দেবেন, তাদের ক্ষেত্রে জরিমানার হার আরও বাড়বে। এই শেষ প্রান্তিকে রিটার্ন দাখিলের জন্য পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—এই দুটির মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অর্থ অতিরিক্ত কর হিসেবে পরিশোধ করতে হবে।

বিমান-রেল-সড়ক-সেতু খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বাজেট প্রস্তাব

রিটার্ন আগে জমা দিলে করছাড়, দেরিতে দিলে জরিমানা

প্রকাশিত : ০৮:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬