ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

পীরগঞ্জে বন বিভাগের উদ্যোগে ৪ ঘণ্টায় ৬ হাজার গাছের চারা রোপণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন বিভাগের উদ্যোগে মাত্র ৪ ঘণ্টায় ৬ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) উপজেলার সাগুনি মৌজার ৪৭৭ ও ৪৭৮ নম্বর দাগভুক্ত ৬ একর গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
পীরগঞ্জ বন বিভাগের কর্মকর্তা মহসিন আলী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে দীর্ঘদিন ধরে দখলের চেষ্টায় থাকা ৬ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বনভূমিতে বন বিভাগের পক্ষ থেকে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এরপর পরিবেশ সংরক্ষণ, বনভূমি পুনরুদ্ধার এবং সবুজায়নের লক্ষ্যে মাত্র ৪ ঘণ্টার মধ্যে সেখানে ৬ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, উদ্ধারকৃত বনভূমি নিয়মিত তদারকির আওতায় রাখা হবে। ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে বনভূমি দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, উদ্ধার হওয়া বনভূমিতে ব্যাপক বৃক্ষরোপণের এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, বনসম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম, পীরগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক সুলতানা আলি ,বীর মুক্তিযোদ্ধা রমজান আলী ,দৌলতপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রাজেন্দ্র নাথ, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নিরোথ অধিকারি কৃষক রুস্তম আলী,সহ বন বিভাগের কর্মকর্তা আরো অনেকে উপস্থিত ছিলেন।

সরকারি দলের নেতাদের সম্পদ জেলে থাকলেও বেড়েছে কয়েক গুণ

পীরগঞ্জে বন বিভাগের উদ্যোগে ৪ ঘণ্টায় ৬ হাজার গাছের চারা রোপণ

প্রকাশিত : ১০:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬