ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাহিদার তুলনায় প্রাপ্তি কম, “ঘণ-ঘন লোডশেডিং, ক্ষোভে ফুঁসছে গ্রাহক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। সামান্য বাতাস কিংবা হালকা বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি উপজেলাজুড়ে তীব্র লোডশেডিংয়ের কারণে এক ঘণ্টা বিদ্যুৎ থাকার পর দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে গ্রাহকদের। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। গ্রাহকদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে গত কয়েক দিন যাবত দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে।কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ বলেন, “দিন-রাত কয়েক দফা বিদ্যুতের আসা-যাওয়ার কারণে নাগরিক জীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দিয়েছে।কাশিয়ানী উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম গোলাম ফারুক মীর দৈনিক জনকণ্ঠ পত্রিকাকে জানান মুকসুদপুর উপজেলা সাবস্টেশনের ট্রান্সমিটার ফলর্ট করায় গতকাল রাতে কাশিয়ানীতে লোডশেডিং দিয়ে মুকসুদপুরে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয় এবং আজ সকাল থেকে বিকাল ২ টা পর্যন্ত চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় বিদ্যুৎহীন ছিল কাশিয়ানী।

এখন আমাদের চাহিদা ১৮ মেগাওয়াট এবং প্রাপ্তি ১৮ মেগাওয়াট থাকায় কোন লোডশেডিং নেই।তিনি আর ও বলেন বর্তমানে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দিনের উল্লেখযোগ্য সময় লোডশেডিং দিতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে।

এদিকে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাহিদার তুলনায় প্রাপ্তি কম, “ঘণ-ঘন লোডশেডিং, ক্ষোভে ফুঁসছে গ্রাহক

প্রকাশিত : ০৭:১৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬