ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

পায়রা সেতুতে ঘুষ বিনিময়ে অতিরিক্ত ওজনের ট্রাক ছাড়ায় টোলকর্মী চাকুরিচ্যুত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর পায়রা সেতু টোল প্লাজায় অতিরিক্ত পণ্যবোঝাই একটি ট্রাক পারাপারে সহায়তার অভিযোগে এক টোলকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই ঘটনায় অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে টোল কর্তৃপক্ষ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালীগামী ২২ টন ধারণক্ষমতার ঢাকা মেট্রো-ট ১৮-০৮৯৯ নম্বরের একটি ট্রাক ২৩ দশমিক ১৮০ টন আম নিয়ে পায়রা সেতুর উত্তর প্রান্তের ওজন স্কেলে আসে। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বরত টোলকর্মী মো. হাসান এক হাজার টাকা ঘুষ নিয়ে ট্রাকটিকে সেতু পার হওয়ার সুযোগ দেন

তবে ট্রাকটি সেতুর দক্ষিণ প্রান্তে পৌঁছালে দায়িত্বরত টোলকর্মীদের সন্দেহ হয়। পরে তারা ট্রাকটি আটক করে চালক কবির হোসেনকে টোল অফিসে নিয়ে যান। তদন্তে ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা পাওয়ায় ওজন স্কেলের কর্তব্যরত টোলকর্মী মো. হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালক কবির হোসেনের বিরুদ্ধে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়।

পায়রা সেতুর টোল ইনচার্জ সজল বিশ্বাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট টোলকর্মীর বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালককে জরিমানা করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, টোল প্লাজার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী অর্থের বিনিময়ে অতিরিক্ত বোঝাই মালবাহী ট্রাক সেতু পারাপারে সহযোগিতা করে আসছেন। তারা এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মাদারীপুরের কালকিনিতে নিজ অর্থে ৫০০ মিটার গ্রামীণ রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন সমাজসেবক বাদল তালুকদার

পায়রা সেতুতে ঘুষ বিনিময়ে অতিরিক্ত ওজনের ট্রাক ছাড়ায় টোলকর্মী চাকুরিচ্যুত

প্রকাশিত : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬