ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কালকিনিতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের ৪ ঘণ্টার অভিযান, ৫ ড্রেজার জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও, খাসেরহাট, সূর্যমনি চ্যানেল ও কাচিকাটা চ্যানেলে প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীন। এ সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন জানান, অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা পাঁচটি ড্রেজার জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা ড্রেজারগুলো স্থানীয় ইউপি সদস্য নূর ইসলামের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও সাইফ উল আরেফীন বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ওসির যোগসাজশে বদলির পরও চার্জশিট দিলেন এসআই, তদন্ত করছে পুলিশ

কালকিনিতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের ৪ ঘণ্টার অভিযান, ৫ ড্রেজার জব্দ

প্রকাশিত : ০২:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬