ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কালকিনির রমজানপুরে অপরাধ, মাদক ও চুরি-ডাকাতি নির্মূলের দাবিতে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৭৩ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে অপরাধ, মাদক, জুয়া এবং চুরি-ডাকাতি নির্মূলের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি” এই স্লোগানকে সামনে রেখে এই মানববন্ধনের ডাক দেওয়া হয়। শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার রমজানপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তা ও স্থানীয় সাধারণ মানুষ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, ইদানীং এলাকায় মাদক, জুয়া এবং চুরি-ডাকাতির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং তরুণ সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। বিশেষ করে অটোরিকশা বা ভ্যান চুরির মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যা নিম্নআয়ের মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলছে। এলাকা থেকে সব ধরনের মাদক ব্যবসা এবং জুয়ার আসর অবিলম্বে বন্ধ করতে হবে।

চুরি ও ডাকাতি রোধে পুলিশি টহল জোরদার করতে হবে। এলাকায় যারা এসব অপরাধের সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, আব্দুস সোবাহান চৌকিদার, মাদারীপুর জেলা বিএনপির সদস্য, রনি হাওলাদার রমজানপুর ইউনিয়ন বিএনপি, মোঃ সোহেল বেপারী নতুন টরকি বাজার দোকান মালিক, মোঃ জামাল বেপারী, মোঃ সানাউল সরদার, ইসরাইল বেপারী, মোঃ স্বপন পালোয়ান, কামরুল ইসলাম, আকবর বেপারী সহ নতুন টরকী বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী

মানববন্ধন শেষে বক্তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি দ্রুত যদি এই সামাজিক ব্যাধিগুলো দূর করতে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচির ডাক দেবে। তারা একটি নিরাপদ ও শান্তিময় সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

ওসির যোগসাজশে বদলির পরও চার্জশিট দিলেন এসআই, তদন্ত করছে পুলিশ

কালকিনির রমজানপুরে অপরাধ, মাদক ও চুরি-ডাকাতি নির্মূলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৯:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬