ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে হত্যা, ছেলে আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঘুমন্ত অবস্থায় বাবাকে শিল-পাটা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার ভোরে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উত্তম দেবনাথ (৬০) পেশায় দিনমজুর ছিলেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে তাপস দেবনাথকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে উত্তম দেবনাথ ও তাঁর ছেলে তাপস একই ঘরে ঘুমাতে যান। উত্তম দেবনাথের স্ত্রী কানন দেবনাথ ঘরের পেছনের একটি কক্ষে ছিলেন।

পুলিশের ভাষ্য, শুক্রবার ভোর চারটার দিকে তাপস ঘরে থাকা একটি শিল-পাটা দিয়ে ঘুমন্ত বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই উত্তম দেবনাথের মৃত্যু হয়।
স্বামীর চিৎকার শুনে কানন দেবনাথ ঘরে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানান। পরে সকাল পৌনে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত তাপস দেবনাথকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের জেরে হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

কালকিনির রমজানপুরে অপরাধ, মাদক ও চুরি-ডাকাতি নির্মূলের দাবিতে মানববন্ধন

মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে হত্যা, ছেলে আটক

প্রকাশিত : ০৭:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬