ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

শেষ বিদায়ে সহকর্মী-স্বজনের শ্রদ্ধা তিন দফা জানাজা শেষে দাফন সাংবাদিক জাকির মাহমুদের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৩৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: দৈনিক মানবকন্ঠ -এর পটুয়াখালী জেলা প্রতিনিধি, পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য জাকির মাহমুদ সেলিমের তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকার বাবর রোড মারকাজুল মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাতে তাঁর মরদেহ পটুয়াখালীতে আনা হলে রাত পৌনে ১২টার দিকে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে সহকর্মী সাংবাদিকরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
শনিবার সকাল ৯টায় পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় এবং সকাল ১০টায় টাউন জৈনকাঠি জৈনপুরি হুজুরের খানকার ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে টাউন জৈনকাঠির পারিবারিক কবরস্থানে তাঁর বাবা, পৌরসভার সাবেক কমিশনার ইউনুচ মিয়ার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

পৌর ঈদগাহ মাঠের জানাজায় ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সভাপতি ও বড় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আবু সাঈদ। সেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য দেন পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং মরহুমের একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার তাহবির মাহমুদ আপন।
টাউন জৈনকাঠির জানাজায় ইমামতি করেন জৈনপুরি খানকাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য দেন বায়তুত তাহেরি সেলিম মিয়া জামে মসজিদের ইমাম ক্বারি মো. নুর হোসেন এবং তাহবির মাহমুদ আপন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বাদ আসর পটুয়াখালীর বড় জামে মসজিদ, পুরাতন জামে মসজিদ, শিমুলবাগ জামে মসজিদ এবং মরহুমের বাড়ির জামে মসজিদে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষাী ও পরিচিতজনদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মরহুমের চাচা মো. মতিয়ার রহমান মতি।
উল্লেখ্য, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার শ্যামলীর আগারগাঁও বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির মাহমুদ সেলিম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি বৃদ্ধ মা, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পটুয়াখালীতে শোকের ছায়া নেমে আসে।
পটুয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. জাকির মাহমুদ সেলিম সাংবাদিকতার পাশাপাশি জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে জেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মিরাজুল হক মিন্টু, কামরুজ্জামান টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

শেষ বিদায়ে সহকর্মী-স্বজনের শ্রদ্ধা তিন দফা জানাজা শেষে দাফন সাংবাদিক জাকির মাহমুদের

প্রকাশিত : ০২:৩৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬