ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

অর্থনৈতিক কূটনীতি জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডিবিসিসিআইর মতবিনিময়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০২:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই)-এর পরিচালনা পর্ষদ রবিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে বাংলাদেশের বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং অর্থনৈতিক কূটনীতি শক্তিশালীকরণে তাঁর নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ ডিবিসিসিআই-এর পক্ষ থেকে তাঁকে একটি স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ডিবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মূল্যবান দিকনির্দেশনার জন্য সংগঠনটি কৃতজ্ঞ। একই সঙ্গে বাংলাদেশ-নেদারল্যান্ডসের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করতে ভবিষ্যতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে ডিবিসিসিআই এর প্রেসিডেন্ট ও ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মামুন সহ চেম্বারের পরিচালক বৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক কূটনীতি জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডিবিসিসিআইর মতবিনিময়

প্রকাশিত : ০৪:০২:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬