ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

যশোর- নড়াইল মহাসড়কে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৫টি স্বর্ণবারসহ আটক-১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
যশোর-নড়াইল মহা সড়কে বিজিবি অভিযান পরিচালনা করে ১ কোটি ২০ লক্ষ টাকা মু্ল্যের ৫৮৩.১৯ গ্রাম ওজনের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।
আটক আসামী হলেন, নড়াইল জেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে রিপন মৃধা (২৫)।
মঙ্গলবার (০৭ জুলাই ২০২৬) বিকাল সাড়ে চারটার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস অভিযান টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর হতে ৫৮৩.১৯ গ্রাম ওজনের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণের বার,১টি মোবাইল এবং নগদ ১০,৬১৫/- টাকাসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।
আটককৃত স্বর্ণের মূল্য ১,১৯,২৩,৩১৯/- টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ১৭,০০০/- টাকা এবং নগদ ১০,৬১৫/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,১৯,৫০,৯৩৪/- (এক কোটি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার নয়শত চৌত্রিশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
জনপ্রিয় সংবাদ

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

যশোর- নড়াইল মহাসড়কে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৫টি স্বর্ণবারসহ আটক-১

প্রকাশিত : ১১:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬