ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

প্রতিবন্ধী স্কুল ও মসজিদ সংস্কারে জেলা পরিষদের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রশাসক স্নেহাংশু সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৮৫ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি) জেলার বড় আউলিয়াপুর ১ নম্বর ওয়ার্ডে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বুধবার (১৫ জুলাই) সকালে তিনি প্রতিবন্ধী বিদ্যালয় ও একটি মসজিদের সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের পড়াশোনা ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার খোঁজখবর নেন।
দিনের কর্মসূচির শুরুতে বড় আউলিয়াপুরের মিলনপট্টি এলাকায় অবস্থিত প্রতিবন্ধী বিদ্যালয়ের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদ প্রশাসক। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলেন তিনি। তাদের শিক্ষা, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এরপর তিনি একই ওয়ার্ডের বায়তুল কারীম জামে মসজিদ পরিদর্শন করে মসজিদটির সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনকল্যাণমূলক অবকাঠামোর উন্নয়নে জেলা পরিষদ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল। এছাড়া জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত থেকে উন্নয়নমূলক এ উদ্যোগকে স্বাগত জানান।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রতিবন্ধী স্কুল ও মসজিদ সংস্কারে জেলা পরিষদের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রশাসক স্নেহাংশু সরকার

প্রকাশিত : ০৫:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬