ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৯ সদস্যের কমিটি গঠন ডিএমটিসিএলের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৯৯ বার দেখা হয়েছে

এমআরটি লাইন-৬-এর নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই পরিচালনা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ লক্ষ্যে একটি ৯ সদস্যের বাস্তবায়ন ও তদারকি কমিটিও গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫ সালের ২৬ অক্টোবর সংঘটিত দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন সেফটি অডিট কমিটি গঠন করা হয়।

কমিটি তদন্ত ও পরিদর্শন শেষে ‘আইডেন্টিফিকেশন অব অপারেশনাল রিস্কস, সেফটি অডিট অ্যান্ড স্ট্রাকচারাল ইন্টেগ্রিটি অব দ্য কনস্ট্রাকশন করিডোর অব এমআরটি লাইন-৬’ শীর্ষক প্রতিবেদন জমা দেয়। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করে।

উচ্চ আদালত ওই প্রতিবেদনে উল্লিখিত ৮টি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ১০টি দীর্ঘমেয়াদি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। পাশাপাশি ডিএমটিসিএলের চলমান ও ভবিষ্যৎ এমআরটি প্রকল্পে বাস্তবায়নের জন্য কমিটির ৬টি কৌশলগত (স্ট্র্যাটেজিক) সুপারিশ অনুসরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমটিসিএল জানায়, আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য গঠিত ৯ সদস্যের কমিটি সুপারিশ বাস্তবায়ন, সমন্বয় এবং অগ্রগতি নিয়মিত তদারকি করবে। একই সঙ্গে কমিটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং ডিএমটিসিএলের প্যানেল আইনজীবীর মাধ্যমে বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত হাইকোর্টে উপস্থাপন করবে।

আদালতের নির্দেশনা এবং বিশেষজ্ঞদের সুপারিশ যথাযথভাবে বাস্তবায়ন করা হলে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও শক্তিশালী, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।

ডিএমটিসিএল আরও জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা পরিচালনাগত সব কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও একই অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করবে।

বোদায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও টসলাইট বিতরণ

৯ সদস্যের কমিটি গঠন ডিএমটিসিএলের

প্রকাশিত : ০৯:৪৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬