ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দেশের সব সরকারি পলিটেকনিকের শিক্ষক-শিক্ষার্থীর তথ্য তলব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

দেশের সব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থীসহ শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।প্রশাসনিক কার্যক্রম আরও সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে নির্ধারিত ছকে এসব তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সংশ্লিষ্ট বিভাগের কারিগরি শাখা-১ থেকে এ তথ্য জানানো হয়।

উপসচিব মোহাম্মদ মিকাইল স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন পরিচালিত দেশের সব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সার্বিক তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এজন্য তিনটি পৃথক ছকে তথ্য পাঠাতে হবে।

প্রথম ছকে শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানের নাম, টেকনোলজির নাম, শিক্ষক বা কর্মকর্তার নাম ও পদবি, চাকরিতে প্রথম যোগদানের তারিখ, বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের তারিখ এবং পদটি ক্যাডার, নন-ক্যাডার, ক্যাডার ফিডার বা নন-ক্যাডার ফিডার তথ্য অন্তর্ভুক্ত থাকবে। সংযুক্তিতে কর্মরত শিক্ষকদের তথ্য মূল কর্মস্থল থেকেই পাঠাতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় ছকে দিতে হবে শিক্ষার্থীদের তথ্য। এতে প্রতিটি টেকনোলজিভিত্তিক সেমিস্টার অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা ও মোট শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে হবে।

তৃতীয় ছকে শূন্য পদের তথ্য চাওয়া হয়েছে। এতে টেকনোলজিভিত্তিক পদের নাম, অনুমোদিত পদসংখ্যা, বর্তমানে কর্মরত জনবল ও শূন্য পদের সংখ্যা উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়।

নির্ধারিত ছক অনুযায়ী সব তথ্য এক্সেল শিটে সন্নিবেশ করে জরুরি ভিত্তিতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠাতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেশের সব সরকারি পলিটেকনিকের শিক্ষক-শিক্ষার্থীর তথ্য তলব

দেশের সব সরকারি পলিটেকনিকের শিক্ষক-শিক্ষার্থীর তথ্য তলব

প্রকাশিত : ১১:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬