ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে ভুয়া নাম দিয়ে ফেসবুক আইডি ব্যবহারকারী গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৪০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১০৬ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর থানা এলাকায় ভুয়া নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ও বিভিন্ন মানুষের নামে অপপ্রচারের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে আলোচিত ‘লিপি আক্তার (Lipi Akter)’ নামীয় একটি ফেইক ফেসবুক আইডির প্রকৃত পরিচালনাকারী হিসেবে অভিযুক্ত মেহেদী হাসান বিজয় ওরফে হাসানকে গতকাল গ্রেফতার করেছে গাজীপুর সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট একজন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা, সামাজিকভাবে অপদস্থ করা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ওই ফেইক আইডিটি পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কাউকে হয়রানি, মানহানি বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোলে শিক্ষার্থীদের হাতে খেলাধুলা সামগ্রি তুলে দিলেন মেয়র পদপ্রার্থী -ইমদাদুল হক ইমদাদ

গাজীপুরে ভুয়া নাম দিয়ে ফেসবুক আইডি ব্যবহারকারী গ্রেফতার

প্রকাশিত : ১২:৪০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬