ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ সফল করতে ১৫ সদস্যের স্টিয়ারিং কমিটি গঠন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১০২ বার দেখা হয়েছে

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজন করতে আন্তঃমন্ত্রণালয় স্টিয়ারিং কমিটি গঠন করেছে সরকার। প্রতিযোগিতা সফলভাবে উদযাপনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়, তদারকি, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সহযোগিতা নিশ্চিত করতে ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশ বিষয়টি জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের সই করা ও অফিস আদেশ অনুযায়ী, শিক্ষামন্ত্রী কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন— তথ্য ও সম্প্রচারমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি, এফবিসিসিআইর সভাপতি এবং বিজিএমইএর সভাপতি।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্টিয়ারিং কমিটি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সার্বিক সমন্বয়, তদারকি, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করবে।

ওসির যোগসাজশে বদলির পরও চার্জশিট দিলেন এসআই, তদন্ত করছে পুলিশ

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ সফল করতে ১৫ সদস্যের স্টিয়ারিং কমিটি গঠন

প্রকাশিত : ০৮:৩৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬