ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

হুমকি, ঘুষ গ্রহণ ও অপপ্রচারের অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক (শিক্ষানবিশ) ড. মুহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে গুরুতর অসদাচরণ, শৃঙ্খলাভঙ্গ, ঘুষ গ্রহণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং বিশ্ববিদ্যালয়ে নাশকতাকারীদের মদদ দেওয়াসহ ১০টি অভিযোগ এনে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত ৪ আগষ্ট ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় তদন্তের স্বার্থে এবং সরকারি কর্মচারী আচরণ ও শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত রিজেন্ট বোর্ডকে অবহিত করার শর্তে কার্যকর করা হয়েছে।

অফিস আদেশে ড. ইকবাল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ও জ্যেষ্ঠ শিক্ষকদের হুমকি দেওয়া, জ্যেষ্ঠ কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে গোপন নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি নথিপত্র ছিঁড়ে ফেলা, জ্যেষ্ঠ কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, ভুয়া আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালানো, বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, হোয়াটসঅ্যাপ ও মুঠোফোনে কুরুচিপূর্ণ বার্তা আদান-প্রদান, চাকরির প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ে হামলা-ভাঙচুরে জড়িতদের মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, এসব অভিযোগ সরকারি কর্মচারী আচরণ ও শৃঙ্খলা বিধি এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আচরণবিধির একাধিক ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। তাই তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা (Subsistence Allowance) ও প্রাপ্য অন্যান্য সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হুমকি, ঘুষ গ্রহণ ও অপপ্রচারের অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত

প্রকাশিত : ১১:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬