ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

রিয়াল ও ম্যানসিটিকে চূড়ান্ত ইচ্ছার কথা জানিয়ে দিলেন রদ্রি!

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

রিয়াল মাদ্রিদের যোগদানের ইচ্ছা আগেও খোলাখুলি জানিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজ। সর্বশেষ বিশ্বকাপে স্প্যানিশদের বিশ্বচ্যাম্পিয়ন করায় বড় ভূমিকা ছিল তার, একইসঙ্গে নিজেও জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়ালে যোগ দেওয়া নিয়ে এবার নিজের চূড়ান্ত ইচ্ছা জানিয়েছেন রদ্রি।

স্প্যানিশ গণমাধ্যম ইএসরেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, রদ্রি তার ইচ্ছার কথা রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি উভয় ক্লাবকেই জানিয়ে দিয়েছেন। এর ফলে পিএসজি বা বার্সেলোনার মতো অন্য আগ্রহী ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় না যাওয়ার বিষয়টিও প্রায় স্পষ্ট। রদ্রির পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তাদেরও একই বার্তা দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতোমধ্যে রদ্রির মৌখিক সমঝোতা হয়েছে। এখন শুধু দুই ক্লাবের মধ্যে চূড়ান্ত ট্রান্সফার ফি নিয়ে সমঝোতা বাকি। বিভিন্ন শর্তসাপেক্ষ বোনাসসহ এই অঙ্ক ৬ কোটি ৫০ লাখ থেকে ৭ কোটি ৫০ লাখ ইউরোর মধ্যে হতে পারে। রদ্রি নিজেও এই মূল্য আরও কমানোর চেষ্টা করছেন বলে দাবি করা হয়েছে। ইএসরেডিও’র বরাতে একই তথ্য জানিয়েছে আরেক স্প্যানিশ পত্রিকা ‘মুন্দো দিপোর্তিবো’।

এর আগে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ইচ্ছা রদ্রি রাখঢাক ছাড়াই প্রকাশ করেছিলেন। এ ছাড়া কয়েক মাস আগে নির্বাচিত হলে রদ্রিকে দলে নেওয়ার পরিকল্পনা করেছিলেন রিয়ালের সভাপতি প্রার্থী এনরিকে রিকেলমে। তিনি নির্বাচিত হলে রদ্রি এতদিনে রিয়ালের খেলোয়াড় হয়ে যেতেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ফ্লোরেন্তিনো পেরেজ পুনরায় নির্বাচিত হলেও রদ্রিকে পাওয়ার আশা ছাড়েনি লস ব্লাঙ্কোসরা। আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু করে হোসে মরিনিয়োর দল।

জনপ্রিয় সংবাদ

রিয়াল ও ম্যানসিটিকে চূড়ান্ত ইচ্ছার কথা জানিয়ে দিলেন রদ্রি!

রিয়াল ও ম্যানসিটিকে চূড়ান্ত ইচ্ছার কথা জানিয়ে দিলেন রদ্রি!

প্রকাশিত : ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬