দুমকি প্রতিনিধিঃ দুমকি সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারন সম্পাদক মোঃ রিয়াজ হোসেন। ৩০ জুলাই বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মোঃ সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা -২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী এ এডহক কমিটির অনুমোদন করা হয়।
নতুন এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ার পরে ছাত্রনেতা মোঃ রিয়াজ হোসেন বলেন,বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নত করা এবং বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন করে বিদ্যালয়টিকে জেলার সর্ব্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করাই আমার লক্ষ্য। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ডেস্ক রিপোর্ট 






















