ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:১৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

দেশের কৃষি খাতে সারের চাহিদা পূরণে রাশিয়া থেকে ৩৫ হাজার (±১০ শতাংশ) মেট্রিক টন এমওপি (মিউরেট অব পটাশ) সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় তৃতীয় লটের ৩৫ হাজার (±১০ শতাংশ) মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে।

এ সার আমদানিতে মোট ব্যয় হবে ১৬৮ কোটি ২৯ লাখ ৭ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা। প্রতি মেট্রিক টন এমওপি সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮৮ দশমিক ৫৫ মার্কিন ডলার।

প্রস্তাবে সুপারিশকৃত দরদাতা হিসেবে রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশনের (প্রোডিনটর্গ)’ নাম অনুমোদন করা হয়।

জনপ্রিয় সংবাদ

৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

প্রকাশিত : ০১:১৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬