ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

৪০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার সোনাপাহাড় এলাকায় বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল ইসলাম (৪০), মো. আলাউদ্দিন শেখ (২৭) ও মো. মোশারফ শিকদার জাম্বু (৩৫)।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-চ-১২-৮০০৯ নম্বরের একটি এক্স-নোহা স্কয়ার হাইব্রিড মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে যাত্রীবেশে থাকা ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মাইক্রোবাসটির পেছনের বাম পাশের সিটের পাদানির নিচে বিশেষ কায়দায় তৈরি একটি অংশের স্ক্রু খুলে তেলের ট্যাংকির একটি অংশে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে ২০টি বান্ডেলে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মোট ওজন ৩ কেজি ৮৪৫ গ্রাম।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ২৯ লাখ টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

৪০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত : ১২:১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬